প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
বাসাইলের সুন্না স্কুলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিয়ের কুফল ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি রোকনুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, জান্নাতুল ফেরদৌসী, সহকারী শিক্ষক আলেকজান্ডার আজাদ মিয়া, আলমগীর হোসেন, মিনহাজ উদ্দিন, লিটন মিয়া, সিরাজুল ইসলাম, নার্গিস আক্তার, লতিফ রেজাসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com