প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহবানে মধুপুরে জামায়াতে ইসলামীর মিছিল

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রানী ভবনীর সামনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ১৯ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচির প্রতি সমর্থন জানান।
মিছিলে মধুপুর উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাদির, উপজেলা সেক্রেটারি রিজওয়ান উল্লাহ খান রেদোয়ানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মধুপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাদির। তিনি বলেন, "দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিকে সফল করতে মধুপুরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রিজওয়ান উল্লাহ খান রেদোয়ান।
কর্মসূচিতে মধুপুর উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক দায?িত্বশীল ও সাধারণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নেতারা আগামী ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার দৃঢ়? প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com