প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
চাঁদের নাকে তাঁরার ফুল, দেখা গেলো গৌরীপুরে

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৪ সেপ্টেম্বর/২৬) সন্ধ্যার আকাশে দেখা গেলো একসাথে চাঁদ-তারা। বিষয়টি শহরবাসীকে বিস্মৃত করে। মুঠোফোনে এ স্মৃতিধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন শহরবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলে ছবি দিয়ে নানা মন্তব্য।
এ প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মো. মাহবুব আলম বলেন, জীবনে প্রথম দেখলাম। আকাশে চাঁদ তারা একসাথে। যা বই-পুস্তকে আঁকা ছবির মতো ছিলো। পৌর শহরের নূতন বাজারের অর্থী খানম জানান, আকাশে এতো সুন্দর চাঁদ আর তারা আগে কখনও দেখি নাই। মুর্হূতটা অনেক ভালো লেগেছে। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ফেসবুকে লিখেছেন, মাশা-আল্লাহ। চাঁদের নাকে তাঁরার ফুল। এমন দৃশ্য পৃথিবীতে বিরল।
এ প্রসঙ্গে গৌরীপুর হাসপাতাল গেইটের জুনায়েদ মেডিকেল হলের মো. ফিরোজ মিয়া জানান, এমন নজির তো যুগেযুগেই দেখা গেছে। যদিও বিষয়টি আমাদের নিকট নূতন। গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব জানান, আকাশে আজকের সন্ধ্যাবরণটা ছিলো ব্যতিক্রমী। চমৎকার একটি চাঁদ, অসাধারণ তারা’র মিলন ঘটেছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান জানান, সন্ধ্যায় প্রায় একঘন্টা চাঁদের সাথে সেই তারা দেখা গেছে। কিছুক্ষণ পরেই শুধু চাঁদ ছিলো, তারাটা আর দেখা যায়নি
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com