প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
পরিকল্পিত ধনবাড়ী পৌর নগরী গড়তে চান মেয়র প্রার্থী এস এমএ ছোবহান

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভাকে একটি আধুনিক জনবান্ধব প্রথম শ্রেণীর পৌর নগরী গড়ে তোলতে কাজ করার প্রত্যায় ব্যক্ত করে বিএনপি’র নানা উন্নয়নের কথা তুলে ধরে পৌর নির্বাচনে জনগণের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী এসএমএ ছোবহান।
পৌর নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ধনবাড়ী পৌরসভার বর্নিচন্দবাড়ী তালুকদার বাড়ীতে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় ও ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্য দেন পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী এসএমএ ছোবহান।
এসময় আরোও বক্তব্য দেন,ধনবাড়ী পৌর বিএনপির সহ-সভাপতি মীর মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ুন কবীর, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লাভলু সরকার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুজ্জামান সহর, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর জাসাস’র আহ্বায়ক প্রভাষক ওসমান গণি দুলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী জীবনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com