প্রিন্ট এর তারিখঃ Sep 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2026 ইং
ধনবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত ।। ২০ বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাসেবা

টাঙ্গাইলের ধনবাড়ীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের পরামর্শে চাইল্ড হেলথ্ এওয়ারনেস ফাউন্ডেশন এর উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজে ড্যাব’র মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ডা: আসলামুল ইসলাম রুদ্র’র আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের সহধর্মিনী ডা: রেশমা আনাম। এসময় তিনি বলেন, আগামীদিনে মধুপুর-ধনবাড়ীর প্রত্যেক টি ইউনিয়ন পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে। যাবে গ্রামের অসহায় রোগীরা যাবে খুব সহজে বিনা খরচে ভালো ডাক্তার দেখাতে পারেন। এ ধারা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ক্যাম্পেইনে ২০ জন বিভিন্ন হাসপাতালের বিশেজ্ঞ ডাক্তারগণ চিকি’ৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন, ডা: রেশমা আনাম, ডা: সেলিনা বেগম, ডা: শারমিন আখতার, ডা: রোকসানা রেজা, প্রফেসর ডা: বিজয় কৃষ্ণ দাস, ডা: নয়ন রঞ্জন সরকার, ডা: খান আমাতুন নূর নোহা, ডা: আসলামুল ইসলাম রুদ্র, ডা: সজীব কান্তি পাল, ডা: সাদ মিল্লাত, ডা: নিয়াজ মোর্শেদ, ডা: শাহারিয়ার রহমান দীপু, ডা: আল-আমিন সিদ্দিকী, ডা: ফখরুল ইসলাম হৃদয়, ডা: আখি আক্তার সহ অন্যান্য চিকিৎসকগণ।
ক্যাম্পেইনে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান প্লাবন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, পৌর বিএনপি, ছাত্রদল,যুব দলসহ মহিলা দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com