প্রিন্ট এর তারিখঃ Sep 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
মধুপুরে কুড়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সুরুজ্জামানের দোয়া ও সমর্থন প্রত্যাশা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১ নম্বর কুড়ালিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সুরুজ্জামান (সুরুজ)। তিনি ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের দাবিদাওয়া পূরণ এবং জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন।
‘পরিবর্তনের অঙ্গীকার’ ও ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে মো. সুরুজ্জামান (সুরুজ) ইউনিয়নের মানুষের কাছে তাঁর প্রার্থিতার কথা তুলে ধরছেন। একই সঙ্গে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরুজ্জামান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর সমর্থকেরা মনে করছেন, ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় তিনি ভূমিকা রাখতে পারবেন। তবে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে ভোটারদের মধ্যে নানা ধরনের আলোচনা চলছে। চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে মো. সুরুজ্জামান (সুরুজ) বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। ১ নম্বর কুড়ালিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই।”এদিকে তাঁর সমর্থকেরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে কুড়ালিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com