প্রিন্ট এর তারিখঃ Sep 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
জামালপুরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিকা ২০০ মিটার সাঁতারে জেলা চ্যাম্পিয়ন

কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীর সৈয়দপুর বছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ আশিকা আকতার জেলা পর্যায়ের ২০০ মিটার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় নিজের অসাধারণ নৈপুণ্য ও দক্ষতা প্রদর্শন করে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে সে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। আশিকার হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়ার সময় উপস্থিত শিক্ষক/ শিক্ষিকারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয়ের পক্ষ থেকেও তার এ অর্জনকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। আশিকা আকতারের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং সৈয়দপুর বছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের জন্যও একটি গৌরবময় অর্জন। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সে বিদ্যালয় ও সরিষাবাড়ীর সুনাম বয়ে আনবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com