প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2026 ইং
কালিহাতীতে ভাতিজার হাতে চাচা খুন

টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচা শহীদুল ইসলাম মণ্ডলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলী ও তার সন্ত্রাসী বাহিনী। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম ওই গ্রামের কাশেম আলী মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শহীদুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে ইউসুফের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় শহীদুল নামাজ পড়তে যাওয়ার সময় ইউসুফ ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এসময় তারা শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে।
ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের প্রেপ্তারে অভিযান চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com