প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ২ জনের কারাদন্ড

টাঙ্গাইলের মির্জাপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ৪৫০ মিলিলিটার চোলাইমদ জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আগছাওয়ালী গ্রামের মৃত হযরত মিয়ার ছেলে মো. ইপিয়ার হোসেন (৫৬) এবং একই এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন (৫৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তপু খান আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com