প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
মধুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এবং বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—আবু সাঈদ তালুকদার দুলাল (৬৫) ও মো. কামাল হোসেন লিটন (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি গ্রামে অভিযান চালিয়ে মৃত করিম তালুকদারের ছেলে আবু সাঈদ তালুকদার দুলালকে গ্রেপ্তার করা হয়। তিনি মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
অন্যদিকে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মধুপুর থানা-পুলিশ উপজেলার মালাউড়ী গ্রামে অভিযান চালিয়ে মৃত মহি উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন লিটনকে গ্রেপ্তার করে। তিনি মধুপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
মধুপুর থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। পৃথক অভিযানে গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com