প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2026 ইং
মধুপুরে ইদিলপুর আনারস চাষী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মধুপুরের ইদিলপুর আনারস চাষী বহুমুখি সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শনিবার দিনব্যাপি অনুষ্ঠিত এই নির্বাচন সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১৩১ জন ভোটারের মধ্যে ১১৭ জন ভোটধিকার প্রয়োগ করেন।
ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে সাইদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। অন্য সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি মো: মফিজ মিয়া, সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। কার্যকরি সদস্যরা হলেন মো: ইমান আলী, সাইদুল ইসলাম মিয়া, পান্না চাম্বুগং, মো: আজিজুর রহমান, মো: ফয়সাল আহম্মেদ, মো: আফসারুল আলম, জিএম ময়েন উদ্দিন, মো: আব্দুল করিম ও মোঃ মোকছেদ আলী।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মো. হাবিবুর রহমান। অন্য কমিশনাররা হলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রুহুল ইমতিয়াজ, মধুপুরের পরিদর্শক মাজহারুল ইসলাম। পেলিং অফিসারের দায়িত্ব পালন করেন এ কে এম ফজলুল হক, মঞ্জুরুল ইসলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেন মধুপুর থানার সহ-উপপরিদর্শক মো. মোস্তাক হোসেন ও তার সহযোগিরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com