প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2026 ইং
মির্জাপুরে অজ্ঞাত বাস চাপায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো, শরীফ বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত বাসটি করা সম্ভব হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com