প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2026 ইং
ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে ‘এ. কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে উৎসবমুখর পরিবেশে ‘এ. কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের সূচনা হয়।
উদ্বোধনী ম্যাচে গাজীপুরের ‘আনারি বয়েজ ফুটবল একাডেমি’কে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে মধুপুরের ‘গোল্ডেন বয়েজ ক্লাব’।
টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাছুদুর রহমান, মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া।
টানটান উত্তেজনাপূর্ণ এ খেলা দেখতে মাঠে ভিড় জমান শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com