প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2026 ইং
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর/২৬) ডেঙ্গু প্রতিরোধে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ, বি, এম কাউসার জামান। তিনি বলেন, ডেঙ্গুর বাহক মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হলে সবাই একযোগে পরিস্কার-পরিচ্ছনতায় অংশ নিতে হবে। স্বজন সমাবেশের ন্যায় সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
কর্মসূচী অংশ নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস। বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী, উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর ফজলুল করিম মিলন, সাংবাদিক শামীম আনোয়ার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ। কর্মসূচী অংশ নেন পৌরসভার বাজার পরিদর্শক সুজানুল হক, হিসাব সহকারী তোফাজ্জল হোসেন লিটন, ক্যাশিয়ার নিতাই চন্দ্র সরকার, প্রকৌশল বিভাগের আবু বক্কর সিদ্দিক, দেওয়ান হোসেন, জুয়ের মিয়া, বাবুল চন্দ্র সরকার, শফিকুল ইসলাম কাজলসহ পৌরসভার ২৫জন পরিচ্ছন্নতা কর্মী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com