প্রিন্ট এর তারিখঃ Sep 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

'ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন'- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়৷
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান।
এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে পর্যটন শিল্পের বিকাশ শুধু প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের পর্যটন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাত শিল্প, মধুপুরের আনারস ও জাতীয় উদ্যান এবং ঐতিহাসিক স্থানগুলোকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে।
আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় ঢাকঢোল পিটিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে বনিল সাজে অংশ গ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com