প্রিন্ট এর তারিখঃ Sep 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
টাঙ্গাইলে কৃষক দলের বিক্ষোভসমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছ। রোবাবার (২৭ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল জেলার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খানের সভাপত্বিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনিপর সভাপিত হাসানুজ্জামিল শাহীন। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়। মিছিলটি শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসানুজ্জামিল শাহীন বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে তারা কঠোর হুঁশিয়ারি দেন। এছাড়াও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের অধিকার আদায়ে কৃষক দল রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পৌর কৃষক দলের সদস্য সচিব সামছুল কবির জীবনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম কায়সার, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (ভিপি), পৌর কৃষক দলের আহবায়ক লিটন মুন্সি প্রমুখ।
এসময় জেলা-উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com