প্রিন্ট এর তারিখঃ Sep 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
টাঙ্গাইলের ১২টি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার ও সর্বস্তরে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার সেগুন বাগান এলাকার সরকারি আবাসিক ভবনগুলোর চারপাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় মধুপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তাদের রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী পরিছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে বক্তারা বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিস্তার রোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বসাধারণের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেকের নিজ নিজ বাসস্থান, বসতবাড়ির আঙিনা, ছাদ এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। বিশেষ করে জমে থাকা পানিতে যেন এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা পর্যায়ের এই কর্মসূচিতে বিভিন্ন হাট-বাজার, সরকারি-বেসরকারি কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের ব্যবস্থা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com