প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
মধুপুরে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় তিনটি আনসার ও ভিডিপি ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করা হয়েছে। জেলা কমান্ডার মো. রেজাউল ইসলাম পিভিএম-এর নির্দেশনায় এবং মধুপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে সোমবার (২৮ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় জলছত্র আনসার ও ভিডিপি ক্লাব, লাউফুলা আনসার ও ভিডিপি ক্লাব এবং শোলাকড়ী দিঘীরপাড় আনসার ও ভিডিপি ক্লাব প্রাঙ্গণে মোট ৪১টি ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে ৫টি তালগাছ, ১০টি মেহগনী, ৮টি নিম, ১০টি জলপাই ও ৫টি কাঠবাদামের চারা এবং ৩টি চাপালিশের চারা।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমন নাহার নাজু, উপজেলা প্রশিক্ষক আরিফুজ্জামান, উপজেলা প্রশিক্ষিকা সুরাইয়া আক্তার এবং উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. সেলিম ফকির।
এছাড়াও অনুষ্ঠানে শোলাকুড়ি ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. মোনছের আলী, আলোকদিয়া ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. খালেক, অরণখোলা ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. মিলন মিয়া এবং ভিডিপি সদস্য মো. আবু হানিফ, শহীদুল, মো. জাহাঙ্গীর, মো. আলীমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com