প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
টাঙ্গাইলে প্রতিমা ভাংচুর করা মন্দির পরিদর্শন করলেন কালাম এমপি

দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাংচুরের খবর পেয়ে দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার জামুর্কী গ্রামের এই মন্দিরটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এ মতিন প্রমুখ।
আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি স্থানীয় পূজারীদের সাহস দিয়ে বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় দোষী যেই হোক তাকে ছাড় দেওয়া হবেনা। আপনারা নির্বিঘেœ পূজা উদযাপন করবেন বিএনপি নেতাকর্মীরা আপনাদের সাথে আছে। তিনি বলেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। দেশের সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিমা ভাংচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামুর্কী গ্রামের কবির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে।
এদিকে বিকেল চারটার দিকে মির্জাপুর বাইপাস এলাকায় মৃধা কনভেনশন হলরুমে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। মতবিনিময় সভায় ২৭২ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com