প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
টাঙ্গাইলে স্মার্ট ‘কৃষক কার্ড’ পেল ১ হাজার ৬৮০ জন কৃষক, খুশি উপকারভোগীরা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই ব্লকের আওতায় ১ হাজার ৬৮০ জন প্রান্তিক কৃষক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নগদ আড়াই হাজার করে টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন পেস করার সাথে সাথেই কৃষকরা মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে এই অর্থ পান। একই সাথে এ উপজেলায় ১ হাজার ৬২৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ প্রদান করা হবে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানে ভূঞাপুর উপজেলা অডিটোরিয়াম থেকে ভিডিও কনফারেন্স ভার্চুয়ালির মাধ্যমে যুক্ত হয় উপজেলা কৃষি বিভাগ।
কৃষক কার্ড পেয়ে উপজেলা অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের আব্দুল জব্বার, রহমান সরকার ও জলিল আকন্দ বলেন, বিগত দিনে কৃষকদের কেউ এত সম্মান করেনি। যা বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান করছেন। আমরা কিছুক্ষণ আগেই মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে আড়াই হাজার টাকা পেয়েছি। আমরা কৃষকরা খুব আনন্দিত এবং কৃষি পণ্যে উৎপাদনে এই অর্থ অনেক উপকারে আসবে।
এ সময় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোসা: লায়লা আঞ্জুমান বানু), টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা কৃষি অফিসার মোখলেছুর রহমান, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com