প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2026 ইং
ধনবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে সোমবার (৫অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসহার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
ধনবাড়ী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের সঞ্চালনায় আরোও বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্ত মো.ফরহাদ হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষকেরা সমাজ গঠনের কারিগর। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এতে উপজেলার প্রত্যেক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। আলোচনা সভার অনুষ্ঠান শেষে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের সামনে গিয়ে শেষ হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com