প্রিন্ট এর তারিখঃ Oct 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
মরহুম সাইদুর রহমান তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে গণময়দান মাঠে মরহুম সাইদুর রহমান তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশের মধ্যম অনুষ্ঠিত হয়েছে। শিমলাবাজার ইউনিট ছাত্রদলের আয়োজনে শুক্রবার বিকেলে পৌর এলাকার গণময়দান মাঠে এ জমজমাট ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন শুয়াকৈর বয়েজ স্পোর্টিং ক্লাব বনাম এসএসসি ব্যাচ ২০২০ শিমলা বাজার। ১২ ওভাবের খেলায় রোমাঞ্চকর এই ফাইনালে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয় এসএসসি ব্যাচ ২০২০ শিমলা বাজার দল।
মরহুম সাইদুর রহমান তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সরিষাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম পিন্টু, আল মাসুম এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল। খেলা শেষে বিজয়ী দলের মাঝে উপহার হিসেবে ফ্রিজ ও রানার্সআপ দলের মাঝে ছাগল তুলে দেয়া হয়। উক্ত খেলায় দর্শকে মুখরিত হয়ে উঠে মাঠের চারপাশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com