প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2026 ইং
ঢাকার রামপুরায় শান্তি পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা ভিক্টর লায়ন্স ক্লাবের উদ্যোগে শান্তি পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অক্টোবর সেবা কর্মসূচির আওতায় রাজধানীর রামপুরার বনশ্রীতে তিতাস রোডে অবস্থিত জুম বাংলাদেশ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ছাড়াও আবৃত্তি, গান, নৃত্য, পুরস্কার প্রদান এবং খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং পুরষ্কার বিতরণ করা হয় সেবা সপ্তাহ উপলক্ষে।
বৃহস্পতিবার দুপুরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন কাজী আশরাফুল হক জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি১-এর জেলা গভর্নর লায়ন ডা. খন্দকার মাযহারুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. রফিকুল বারী মুক্তা ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন ডা. মুহিব শাহীন, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মাকসুদা মিলা, রিজিয়ন চেয়ারপারসন লায়ন শফি মাহমুদ চৌধুরী, জোন চেয়ারপারসন লায়ন দিলরুবা সাথী, ক্লাব সেক্রেটারি লায়ন মাইনুর ইসলাম খোশনবিশ, ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন ফাতেমা বেগম, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন ডা. বিদ্যুৎ, লায়ন এইচ এম নুরুল ইসলামসহ সম্মানিত লায়ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন মাইনুর ইসলাম খোশনবিশ।
শিশুদের সৃজনশীল অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
শিশুদের প্রতিভা বিকাশে উৎসাহ প্রদান, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের মধ্য দিয়ে এ কর্মসূচিতে লায়ন্সের সেবার আদর্শ প্রতিফলিত হয় “অধিক হাতে অধিক সেবা”।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com