প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2026 ইং
টাঙ্গাইলে ডিমোনেশিয়া বিষয়ক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘ডিমেনশিয়াকে জানুন, সময়মতো পদক্ষেপ নিন, যত্নে পাশে থাকুন’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজের কনফারেন্স রুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ডিমেনশিয়া রোগের লক্ষণ, প্রতিরোধে সচেতনতা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের যথাযথ যত্ন ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হানিফ, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. সাদিকুর রহমান, ড্যাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিন এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস-প্রিন্সিপাল ডা. রফিকুল আলম তালুকদারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ডিমেনশিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি রোগীদের নিয়মিত চিকিৎসা ও পারিবারিক পরিচর্যার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সেমিনারে চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ডিমেনশিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com