প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পেলেন মধুপুরের হুমায়ুন কবির

মধুপুরের কৃতি সন্তান মোঃ হুমায়ুন কবির রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। তিনিই মধুপুরের সন্তান হিসাবে প্রথম ও একমাত্র রিয়ার এডমিরাল। বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল (Rear Admiral) পদটি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল এবং বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল পদের সমমর্যাদার। এটি নৌবাহিনীর একটি উচ্চপদস্থ দুই-তারকা (Two-star) পতাকাবাহী (Flag) অফিসার পদ। মোঃ হুমায়ুন কবির বাংলাদেশ নৌবাহিনীতে কর্ম জীবনে বিভিন্ন অপারেশনাল এসাইনমেন্টে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ও বহুমুখী চাকুরী জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রতিষ্ঠান ও নৌসদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
মধুপুর আকাশী গ্রামে জন্মগ্রহণকারী মোঃ হুমায়ুন কবির বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মতিয়ার রহমানের কনিষ্ঠ পুত্র।রিয়ার এডমিরাল মোঃ হুমায়ুন কবির ব্যক্তিজীবনে তিনি নাহিদ সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক।
বাংলাদেশ নৌ-বাহিনীতে রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পাওয়া হুমায়ুন কবির মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন ও মো: আনোয়ার হোসেন এর ভাই।
মোঃ হুমায়ুন কবির বাংলাদেশ নৌবাহিনীকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com