প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
গৌরীপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

এসআরবি-১৪ ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ অক্টোবর/২৬) গভীর রাতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ আসাদুজ্জামান টিপু (২৫) গৌরীপুর উপজেলার গয়েশখিলা এলাকা থেকে গ্রেফতার করেছে। সে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আশরাফুল হক বাবুলের পুত্র। গ্রেফতারকৃত টিপুকে রোববার (১ নভেম্বর/২৬) গৌরীপুর থানায় হস্তান্তর ও এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এসআরবি-১৪ ময়মনসিংহের নায়েব সুবেদার আব্দুল ওয়াজিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি পুলিশ তদন্ত করছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পিছনে আসাদুজ্জামান টিপু (২৫) সন্দেহজনকভাবে চলাচল করছিলো। তাকে মাদক ব্যবসায়ী সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৪ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার কোমরের ডানপাশের প্যান্টের ভিতর থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে। তবে পিস্তলে ম্যাগাজিন ছিলো না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com