প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
ভূঞাপুরে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবনের দায়ে জব্বার (৬০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশো টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত জব্বার উপজেলার পুনর্বাসন এলাকার দুইখা শেখের ছেলে।
ভূঞাপুর থানার উপ- পুলিশ পরিদর্শক রুবেল মিয়া জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলো জব্বার। দুপুরে মাদকসেবনরত অবস্থায় উজেলার পুনর্বাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান তাকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশো টাকা জরিমানা প্রদান করেন।
মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com