প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে ট্রাক বিকল, লালপতাকায় থামানো হলো ট্রেন

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রাকের সামনের চাকার এক্সেল ভেঙে রেলক্রসিংয়ে থেমে যায় বালুবাহী ট্রাক। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিলো। পরে স্থানীয়দের সহযোগীতায় লাল পতাকা উঠিয়ে ট্রেন থামান সল্লা রেলওয়ের গেটম্যান মিজান। এতে দুর্ঘটনা থেকে রক্ষায় পায় ট্রেনের হাজার যাত্রী । শনিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ডের রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।
সল্লা বাসস্ট্যান্ড রেলওয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পারাপারের একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিলো। রেললাইনে উঠার সময় সামনের চাকার এক্সেল ভেঙে ট্রাকটি রেললাইনে আটকে যায়। এসময় উত্তরবঙ্গ থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিলো । দ্রুত সামনে গিয়ে লাল পতাকা উঠিয়ে ট্রেনটি থামানো হয়। পরে অন্য একটি ট্রাক দিয়ে টেনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ট্রাকের চালক। এসময় সল্লা বাসস্ট্যান্ডে একটু দুরে মাটি কাটার ভেকু মেশিন ছিলো। সেটি এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সড়ানোর পর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এই দুর্ঘটনায় রেললাইনের কোন ক্ষতি হয়নি বলেও জানান গেটম্যান মিজান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com