প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
ধনবাড়ীতে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই,১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি!

টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজান ইউনিয়নের বিলকুকরী গ্রামে আব্দুল খালেক নামের এক কৃষকের বসত ঘরে বৈদুৎতিক সর্ট সার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার সময়। এঘটনায় ধনবাড়ী উপজেলা প্রশাসন সহ বিএনপি’র নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কৃষক খালেকের মেয়ে পারুল আক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠার পরে ঘরে আগুনে পুড়ার মত গন্ধ পাওয়া যায়। পরে উপরে ঘরের চালার দিকে তাকিয়ে দেখি পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। তখন কোন মত ছোট বাচ্চা নিয়ে ঘর থেকে বাইরে বেড়িয়ে যাই। ঘরের ভিতরে থাকা মোটর সাইকেল প্রিজ,খাট,ল্যাপটবসহ সকল ধরণের জিনিসপত্র আগুনে পুড়ে বর্ষ হযে গেছে। পরে খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন আগুন নির্বাপন করে। এখন আমাদের পরিবার নি:শ^ হয়ে গেল। তাই সরকারী সহযোগীতার দাবী করছি।
ঘরের মালিক আব্দুল খালেক কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুনে আমার ঘর সহ ঘরের ভিতরে থাকা সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন একেবারেই নি:শ^ হয়ে গেলাম। এখন সরকারী সহায়তা ছাড়া কোনভাবেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তাই সরকারের কাছে সহযোগীতা দাবী করছি।
ঘটনা ঘটার পরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: নায়েমা তাবাছুম শাহ এবং ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এঘটনায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, খবর পাওয়া মাত্রই আমি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: নায়েমা তাবাছুম শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সরকারী সকল সুযোগ সুবিধা রয়েছে তাদের দেয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com