
টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে টাইব্রেকারে ইয়ুথ ক্লাবকে(৪-৩) হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হলো সাবালিয়া ক্রীড়া একাদশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উপভোগের পর খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন।
শুক্রবার(১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন(ডিএফএ) আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল ম্যাচ শুরুর প্রাক্কালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন পরে টাঙ্গাইলে ফুটবল লীগের সুন্দর আয়োজন হয়েছে। টাঙ্গাইল সবসময়ই ক্রীড়া নগরী হিসেবে বিখ্যাত ছিল এবং এখনও আছে।
মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক নতুন কুঁড়ি উদ্বোধনে মধ্যে দিয়ে খেলোয়াড়দের মাঝে প্রাণসঞ্চার সৃষ্টি হয়েছে। অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ডের মাধ্যমে সম্মানিত করেছে এবং খেলোয়াড়দের সহযোগিতা করেছে। খেলার মানউন্নয়নের জন্য লীগ আয়োজনের কোন বিকল্প নাই। এবার যারা লীগ আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে যুব সমাজকে মাঠে নিয়ে আসতে হবে। ক্রীড়ায় অংশগ্রহনই যুবসমাজকে স্বাস্থ্যগত দিকটি ভালো রাখতে সহযোগিতা করবে। তারা মাদকমুক্ত জীবন গঠনে উদ্যোগী হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যুবসমাজকে মাঠে আনবো। সুষ্ঠ যুবসমাজই দেশ গঠনে কার্যকরী ভূমিকা রাখবে। টাঙ্গাইলকে সুস্থ নগরী গড়ে তুলতে মাদকমুক্ত সমাজ এবং ক্রীড়াঙ্গনকে এগিয়ে রাখতে হবে। তবেই টাঙ্গাইল নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় শুরু থেকে দুদলই সাবধানী খেলা খেলতে থাকে। এরপর ধীরে ধীরে দুদলই গোছানো ফুটবল খেলে গোল করার চেষ্টা করতে থাকে। খেলার ২২ মিনিটের সময় ইয়ুথ ক্লাবের জোরালো আক্রমন সাবালিয়ার গোলরক্ষক সিয়াম ও ডিফেন্ডার বিষ্ণু চমৎকার দক্ষতায় প্রতিহত করেছে। এরপর গোল করার সুযোগ সৃষ্টি প্রথমার্ধে হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমনের মাত্রা বাড়িয়ে গোল বের চেষ্টায় লিপ্ত দুই ’দলের খেলোয়াড়রা। তবে তারুণ্যদীপ্ত সাবালিয়া ক্রীড়া একাদশের খেলা একটু ব্যতিক্রম। তাদের ভালো খেলার বিপরীতে খেলার ৪৩ মিনিটের সময় ইয়ুথ ক্লাবের আক্রমনে আবিরের লম্বা উড়ন্ত শট সাবালিয়ার ফাঁকা গোলবারে শীতল চমৎকার হেডে বল জালে পাঠিয়ে(১-০) দলকে এগিয়ে নেয়।
খেলায় পিছিয়ে পড়ে সাবালিয়া গোল পরিশোধে একচেটিয়া আক্রমন করে খেলতে থাকে। খেলার ৪৫ মিনিটের সময় ইয়ুধ ক্লাবের ডিবক্সে জটলা থেকে রানা টোকা দিয়ে বল জালে জড়িয়ে(১-১) সমতা আনে। ইয়ুথ ক্লাব দ্রুত গোল হজম করে তাদের খেলা আরো অগোছানো হলে সাবালিয়া ক্রীড়া একাদশের খেলোয়াড়রা কয়েকবার গোলকরার সুযোগ সৃষ্টি করে। তবে দক্ষ স্টাইকারের অভাবে কোন দলই গোল করতে না পারলে নির্ধারিত সময়ের খেলা (১-১) গোলে ড্র হয়।
টাইব্রেকারে সাবালিয়ার গোলরক্ষক ইয়ুথ ক্লাবের দুটি শট রুখে দিলে সাবালিয়া ক্রীড়া একাদশ (৪-৩) গোলে জয়লাভ করে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাবালিয়া ক্রীড়া একাদশের বিষ্ণু এবং সেরা গোলদাতা ইয়ুথ ক্লাবের শীতল।
১ম বিভাগ ফুটবল লীগ পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মাহমুদুল হক সানুর সভাপতিত্বে পুরষ্কার বিতরীন মঞ্চে আরো উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সেলিম মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ১ম বিভাগ ফুটবল লীগ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান খান আইয়ুব।
টাঙ্গাইলের রত্ন বাংলাদেশের সাবেক জাতীয় দলের খেলোয়াড় সাদেকুল ইসলাম উত্তম, শহিদুল আলম রঞ্জন ও সাইফুল ইসলাম সাইফকে পুরষ্কার বিতরনী মঞ্চে সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়।
২০২৬-২৭ প্রথম ফুটবল লীগে শহরের ১০টি ক্লাবের অংশগ্রহনে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করে। দলগুলো গুলো “ক” গ্রুপে মুসলিম রেনেসাঁ, পূর্বাচল ক্লাব, থানাপাড়া ব্যায়ামাগার ও ভাসানী ক্লাব,। “খ” গ্রুপে আকুরটাকুর যুব সংঘ, জুনিয়র ফুটবল ক্লাব, ইয়ুথ ক্লাব, এবং “ঘ” গ্রুপে উদয়ন ক্রীড়া চক্র , সাবালিয়া ক্রীড়া একাদশ ও এলিভেন বুলেটস ক্লাব।
সাবালিয়া ক্রীড়া একাদশঃ সিয়াম(গোলরক্ষক), ইমন, মনির, বিষ্ণু, সুরঞ্জন, রানা, সজীব, তামিম/সাব্বির, আশিক, রাজু/রিফাত ও খায়রুল।
ইয়ুথ ক্লাবঃ ইসলাম(গোলরক্ষক), মনি, মেহেদী, মোমিন, রামিন, মামুন, আবির, নিলয়, রাসেল/আসিব, শীতল ও শাহরিয়া/ইকবাল।
রেফারীঃ রবীন খান