প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজে ২৫জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই প্রদান

টাঙ্গাইলে মাহমুদুল হাসান ডিগ্রী কলেজে বিনামূল্যে ২৫জন শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক শ্রেণির বই প্রদান করা হয়েছে। মাধ্যমিক শ্রেণির বই প্রদান উৎসব-২০২৬ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের এ বই প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেন। এ সময় প্রধান অতিথি বলেন, আমার মায়ের নামে গড়া মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি তোমাদের হাতে বিনামূল্যে বই তুলে দিলাম। আমার বিশ্বাস তোমরা লেখাপড়া করে একদিন মানুষের মতো মানুষ হবে। আজকে যারা আমার হাত থেকে বই নিচ্ছো তোমরা যদি ভালো ফলাফল করতে পারো আমি তোমাদের উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব কথা দিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ তালুকদার,জুলেখা খাতুন,মোহাম্মদ আজিজুল হক,শ্যামলী আক্তার,সালমা খাতুন,শাহাদাত হোসেন, জিল্লুর রহমান ও সুফিয়া নওরিন প্রমুখ।এছাড়াও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com