প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিমদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

চেয়ারপারসন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকার বেবি স্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রায় হাজারের অধিক শিক্ষার্থীর জন্য একবেলা খাবারের আয়োজন করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবিস্ট্যান্ড, এতিমখানায় এসব খাবার পরিবেশন করা হয়।
খাবার পরিবেশনের আগে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবি স্ট্যান্ডে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।
জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী টুকু মাদ্রাসার প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থীর সঙ্গে বসে দুপুরের খাবার খান। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল, ভাত খাবারের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা জেলা বিএনপির সাবে সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ, স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।
এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রীর খাবার খাওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com