প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
মির্জাপুর উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবুল কাশেম মৃধা এবং সেক্রেটারি হয়েছেন জাহাঙ্গীর আলম শাহজাহান। অন্যদিকে, পৌরসভা শাখার আমীর নির্বাচিত হয়েছেন আলমাসুম কবির আলমাস এবং সেক্রেটারি হয়েছেন এইচ. এম. হাফিজুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকার আল ইমাম মসজিদ ও ইসলামিক সেন্টারের মিলনায়তনে আয়োজিত রুকন সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ। এছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদারসহ উপজেলার পুরুষ ও মহিলা রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা জামায়াতের সদ্যবিদায়ী আমীর অধ্যাপক ইয়াহ ইয়া খান মারুফ বলেন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে ২০২৭ সাল থেকে উপজেলা ও পৌর শাখার নতুন সাংগঠনিক কাঠামোর অধীনে কার্যক্রম পরিচালিত হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন সাংগঠনিক বিন্যাসের ফলে মির্জাপুরে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও স¤প্রসারিত হবে। পাশাপাশি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দায়িত্বশীলদের কার্যক্রমে গতি আনার মাধ্যমে দলের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন তাঁরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com