প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
বাসাইলে মানবাধিকার কমিশনের সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদত ভূইয়া, যুগ্ম সম্পাদক আবু আশরাফুল আলম, পৌর কমিটির সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক মো. কবির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল উপজেলা কমিটির সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা সম্প্রতি কিডনিজনিত সমস্যায় ভূগছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com