প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
শুধু রেমিট্যান্স নয়, কালিহাতীতে প্রবাসীদের মানবিক উদ্যোগে আলোকিত আগচারান

কালিহাতীর আগচারান গ্রামের প্রবাসীদের উদ্যোগে মসজিদে ৫,০০০০০ লক্ষ টাকা অনুদান ও বিনা সুদে ঋণ সহায়তা প্রধান।
নিজ গ্রামের সার্বিক উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আগচারান গ্রামের প্রবাসীরা। প্রবাসের হাড়ভাঙা পরিশ্রমের উপার্জিত অর্থ থেকে তাঁরা গ্রামের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার এবং দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রবাসীদের এই মহতী উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে আগচারান গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে ২৪টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। এর ফলে রাতের অন্ধকারে গ্রামের পথঘাট আলোকিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা ও স্বস্তি ফিরে এসেছে।
ধর্মীয় ও সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় গ্রামের মসজিদের উন্নয়নকাজে প্রবাসীদের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া, গ্রামের স্বল্প আয়ের ও কর্মক্ষম মানুষদের স্বাবলম্বী করে তুলতে প্রবাসীরা বিনা সুদে ঋণ প্রদানের এক প্রশংসনীয় ব্যবস্থা চালু করেছেন, যা স্থানীয় দরিদ্র পরিবারগুলোকে মহাজনি সুদের হাত থেকে রক্ষা করছে।
পাশাপাশি, গ্রামের অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি মাসে নিয়মিতভাবে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন তাঁরা।
আগচারান গ্রামবাসীরা প্রবাসীদের এই মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, দেশের অর্থনীতিতে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি নিজ জন্মভূমির প্রতি প্রবাসীদের এমন ভালোবাসা ও দায়বদ্ধতা সমাজের অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com