প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
টাঙ্গাইলে পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী পালন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কোর্ট মসজিদে জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক বর্তমান পাবলিক প্রসিকিউটর জেলা দায়রা জজ অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান জিন্নাহ, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সরকারি সাদত কলেজের সাবেক ছাত্রনেতা রানা, জেলা ছাত্রদলের সদস্য রিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com