প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
টাঙ্গাইলে নতুন দুই সহকারী কমিশনারের যোগদান

টাঙ্গাইল জেলায় নবযোগদানকৃত দুই সহকারী কমিশনার (ভূমি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে নবযোগদানকৃত কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক।
নবযোগদানকৃত কর্মকর্তারা হলেন ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রকিব এবং গোপালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ ইসরাত জাহান।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ তাঁদের স্বাগত জানিয়ে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনবান্ধব ভূমিসেবা প্রদান, সেবাপদ্ধতি সহজীকরণ এবং সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্তভাবে দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, টাঙ্গাইল জেলার ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে নবযোগদানকৃত কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবযোগদানকৃত দুই কর্মকর্তার কর্মজীবনের নতুন অধ্যায়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com