প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2026 ইং
মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পশুপাখির উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদ সেবার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে প্রাণিসম্পদের সম্ভাবনা ও উন্নত সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com