প্রিন্ট এর তারিখঃ Nov 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2026 ইং
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০

টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।
পুলিশ সুপারের ওই নির্দেশনার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১৫ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com