ঢাকা | 09 March 2026

ইবি শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষকদের উদ্যোগে শনিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী এবং অধ্যাপক মোছাঃ নুরজাহান খাতুন। 

বক্তারা বলেন, একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ