কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে চাকরি মিলে-এই শ্লোগানকে সামনে রেখে ২৪ জুলাই ২০২৬ শুক্রবার এসএসএস টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড টেনিং সেন্টার (টিভিইটি) মিলনায়তনে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর ৭৪ জন শিক্ষার্থীকে কোর্স শেষে সনদপত্র প্রদান করা হয়। স্কিল ফর ইন্ডাস্ট্রি কমপিটিভনেস এন্ডইনোভেশন প্রোগ্রাম(এসআইসিআইপি)এর আওতায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)) এর সহযোগী প্রতিষ্ঠান এসএসএস এর সহযোগীতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
তিন মাস ব্যাপী এই কর্মসূচিতে ৩ টি কোর্সে ৭৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৪ ছাত্র অংশ নেন।২৩ এপ্রিল থেকে ক্লাস শুরু হয় এবং ২২ জুলাই ২০২৬ ক্লাস সমাপনি শেষে ২৪ জুলাই আনুষ্টানিক ভাবে অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরষ্কার ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান অরণই্য ই চিয়ান বিশেষ অতিথি ছিলেন টি ডাব্লিউ এ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিস বিলন রুগা ও টি ডাব্লিউ এ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জং সাংগমা অনূষ্ঠানে সভাপতিত্ব করেন টিভিইটি এর প্রিন্সিপাল প্রকৌশলী মোঃ লুৎফর রহমান।
এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ জন ছাত্র ছাত্রীর ২য় ব্যাচ ২ আগস্ট ২০২৬ এর ক্লাস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ- পরিচালক ইসিডিপির বিভাগীয় প্রধান জনাব অদিতি আরজু, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যনেজার এ এইচ এম আকবাম হোসেন, সভাপতিত্ব করেন টিভিইটি এর প্রিন্সিপাল প্রকৌশলী মোঃ লুৎফর রহমান।
উল্লেখ্য প্রথম ব্যচের ৫০ জন ছাত্র প্রান -আর এফ এল গ্রুপে চাকুরিতে যোগদান করেছে।