ঢাকা | 22 February 2026

কালিহাতীতে লাশ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়ার একটি সরিষা ক্ষেত থেকে শাহাদাত (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৭টার দিকে স্থানীয়রা সরিষা ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। নিহত শাহাদাত স্থানীয় হোসেন আলীর ছেলে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালএ নিয়ে যান।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম জানান, পরিবারের পক্ষ থেকে লাশ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ