ঢাকা | 18 May 2026

গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 18, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলে মাস ব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। মেলায় গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার দেখা যায়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলা কমিটির পরিচালনায় এ মেলার উদ্বোধন করেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাস ব্যাপী গ্রামীণ কুটির শিল্প  বিভিন্ন জেলার স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদানই এই মেলার মূল উদ্দেশ্য। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ