ঢাকা | 23 July 2026

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে টাঙ্গাইল সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগার। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার আয়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা তুলে দেওয়া হয়। প্রতিবছরের ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য মো. হাবিবুর রহমান, রাকিব হোসেন, মাহবুব হাসান, রিফাত আহমেদ, হিমেল, তাহের ও আপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি”- এই স্লোগানকে ধারণ করে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি মানবিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ