ঢাকা | 22 August 2026

জামালপুর সদর অর্থনৈতিক অঞ্চলে উচ্ছেদ আতঙ্কে ২৫০ পরিবার পুনর্বাসনের দাবিতে বিশাল মানববন্ধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মোঃ জাহিদুল ইসলাম  
জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইজেড)-এর বাউন্ডারির ভেতরে পড়ে যাওয়ায় উচ্ছেদ আতঙ্কে থাকা ২৫০টি পরিবার অবিলম্বে পুনর্বাসনের দাবিতে বিশাল মানববন্ধন করেছে। "উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই"—এই স্লোগানকে সামনে রেখে আজ এলাকাবাসী রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানান।

আজ ২১ আগষ্ট ২০২৬ শুক্রবার সকাল ১১ টায় এই মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। ব্যানারে বড় করে লেখা ছিল বাসস্থান মানুষের মৌলিক অধিকার"। এছাড়াও ব্যানারটিতে হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করা হয় যে, দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে সরকার কর্তৃক প্রদত্ত কোনো সুবিধাই তারা গ্রহণ করবেন না।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন এবং তাদের অন্য কোনো পূর্বের আবাসস্থল নেই। বর্তমানে অর্থনৈতিক অঞ্চলের চারদিকে কারখানা গড়ে ওঠায় এবং যাতায়াতের কোনো রাস্তা না থাকায় ২৫০টি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে।

মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী এক ব্যক্তি বলেন, "আমরা অনেক বছর ধরে এখানে বসবাস করছি। আমাদের কোনো পূর্বের আবাসস্থল নেই। সরকার আমাদের পুনর্বাসন না করলে আমরা চরম সমস্যার সম্মুখীন হব।"

আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকার আমাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উত্তর পাশে জায়গা পাওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। আমরা অবিলম্বে পুনর্বাসন চাই।"

বক্তারা আরও জানান, যেকোনো মূল্যে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং ভবিষ্যতে আরও কঠোর ও বিশাল আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।

উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারগুলোকে রক্ষা করতে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত সরকারি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ