ঢাকা | 16 September 2026

টাঙ্গাইলে ইলেক্ট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ‘রিভো’র শোরুম উদ্বোধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির ইলেক্ট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ‘রিভো’র শোরুম ‘ই-বাইক গ্যালারি’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফিতা ও কেক কেটে টাঙ্গাইল পৌর এলাকার ময়মনসিংহ রোডের পাওয়ার হাউজের সামনে এ শোরুমের উদ্বোধন করা হয়।
 
এ সময় ‘রিভো’র ইলেক্ট্রিক মোটরসাইকেল ব্র্যান্ডের টাঙ্গাইল সদর উপজেলার ডিসট্রিবিউটর পুলক সিদ্দিকী ও  রকি খান, আরিফ মটরস্’র প্রতিষ্ঠাতা আরিফ; আরিফা, মোঃ প্রিন্স খান মির্জা রাশেদুল হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

শোরুম কর্তৃপক্ষ জানায়, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক রাইডিং অভিজ্ঞতা দিতেই টাঙ্গাইলে ‘রিভো’র শোরুমটি চালু করা হয়েছে। এখানে গ্রাহকরা রিভো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ইলেক্ট্রিক বাইক দেখার পাশাপাশি আকর্ষণীয় মূল্যে ক্রয়ের সুযোগ পাবেন। পরিবেশবান্ধব এই বাহনটি টাঙ্গাইলের সাধারণ মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি জ্বালানি খরচ কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
পরে এক দোয়া অনুষ্ঠিত হয়। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ