ঢাকা | 24 September 2026

টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক শরীফা হক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইল জেলা কারাগারের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল জনাব শরীফা হক। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) ২০২৬ ইং তিনি জেলা কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বন্দিদের খাবারের মান চিকিৎসাসেবা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। 

এ সময় তিনি কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়া তাঁত শিল্পের ঐতিহ্য সংরক্ষণ এবং কারাগার থেকে মুক্তির পর বন্দিদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে কারাগারে স্থাপিত Loom (তাঁত) কার্যক্রমের অগ্রগতিও পরিদর্শন করেন তিনি। প্রশিক্ষণকার্যক্রমকে আরওকার্যকর ও সময়োপযোগী করার পাশাপাশি বন্দিদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল জেল সুপারসহ কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ