পরিবেশের ভারসাম্য রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।
মাছের পোনা অবমুক্তকরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার বলেন, "জাতীয় অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য সম্পদের ভূমিকা অপরিসীম। মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সম্পদ সৃষ্টিতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি জেলা পুলিশের এই ধরনের প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আয়োজনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।