ঢাকা | 30 June 2026

বাসাইলে ২০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jun 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী ২০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। এসময় সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের গাছপাড়া সংলগ্ন বিলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার বিভিন্ন বিলে অবৈধভাবে মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এমন খবরে উপজেলার ফুলকি ইউনিয়নের গাছপাড়া সংলগ্ন বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময়
মৎস্য সম্পদ ধ্বংসকারী প্রায় ২০টি ৪০০ মিটার দীর্ঘ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ। সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম। এছাড়াও আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ এবং মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকার বিলে অভিযান চালিয়ে কয়েকশ’ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ