ঢাকা | 19 March 2026

ভূঞাপুরে কার্ড পেলেও ভিজিএফের চাল পায়নি অনেক পরিবার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের কার্ড হাতে পেলেও চাল না পাওয়ার অভিযোগ করেছেন অসহায় পরিবারগুলো। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকিরের বিরুদ্ধে ক্ষোভ প্রাকাশ করেছেন ভুক্তভোগীরা। 

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে সোমবার নির্ধারিত সময়ে চাল নিতে এসে বেশ কয়েকজন কার্ডধারী হতাশ হয়ে ফিরে যান। তাদের অভিযোগ, কার্ড থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয় চাল আগেই শেষ হয়ে গেছে।

স্থানীয় ভুক্তভোগী জলিল, আলতাফ ও আলমগীর বলেন, আমাদের হাতে সরকারি কার্ড রয়েছে। নির্ধারিত সময়েই চাল নিতে এসেছি, কিন্তু আমাদের বলা হয়েছে চাল শেষ। তাহলে আমাদের জন্য বরাদ্দ চাল কোথায় গেল?

তাদের দাবি, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চাল শেষ হয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক। এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির দীলিপের বিরুদ্ধে ১০ কেজির জায়গায় সাড়ে ৮ কেজি চাল বিতরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠলেই এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। 

অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির দীলিপ অভিযোগ অস্বিকার করে বলেন, এটা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। 

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ